বাগেরহাটে শিশুকে টেনে নিয়ে গেছে মাজার দিঘির কুমির
বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নামলে ফাতেমা (৭) নামের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। ফাতেমা ঘাট এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকত। ঘটনার সময় তার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা ইট মেরে ও দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে কুমিরটি শিশুটিকে দ্রুত ভিতরে নিয়ে যায়। এ সময় তিনবার তাকে বিভিন্ন স্থানে দেখা গেলেও এরপর থেকে নিখোঁজ রয়েছে। এরপর থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধারের চেষ্টা করছেন। এ ছাড়া নৌকা নিয়ে দিঘিত...