৪৮ ডিগ্রি তাপপ্রবাহে উত্তপ্ত উত্তর প্রদেশের বান্দা, ‘সব সময়ই যেন দুপুর’
ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় তীব্র তাপপ্রবাহে জনজীবন এমন অবস্থায় পৌঁছেছে যে, দিনের কোন সময় তা বুঝা মুশকিল। সেখানকার বাসিন্দারা সকাল-দুপুর বা রাতের পার্থক্য করতে পারছেন না। তাদের ভাষ্য, সেখানে সব সময়ই যেন- দুপুরের তীব্র রোদ ও উত্তাপ বিরাজ করছে। জেলায় কয়েকদিন ধরে ৪৭ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর ৬টার মধ্যেই সূর্যের তাপ দুপুরের মতো অনুভূত হচ্ছে, আর রাতেও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায় শরীর পর্যাপ্ত ঠান্ডা হওয়ার সুযোগ পাচ্ছে না। তীব্র এই গরমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষ, কৃষ...