মাদক ঠেকাতে কুকুর নামাতে চায় পুলিশ
মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা প্রবেশের সবচেয়ে বড় রুট কক্সবাজার। সেখান থেকে ছোট্ট এই ট্যাবলেট দেশের নানা প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। কক্সবাজারে মাদক ঠেকাতে এবার প্রশিক্ষিত কুকুর নামাতে চায় পুলিশ। এরই মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব কক্সবাজার পুলিশের কাছ থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটনসহ কিছু ইউনিটে প্রশিক্ষিত ডগ স্কোয়াড (কে–৯) আছে। এসব ইউনিটে যেসব কুকুর মাদক শনাক্তে পারদর্শী তা বাছাই করে কক্সবাজারের জন্য একটি কে–৯ স্কোয়াড গড়ে তোলার কাজ শুরু হয়েছে। নতুনভাবে কুকুর না কিনে, যেগুলো এরই মধ্যে মাদক উদ্ধারে পরীক্ষিত তাদের কক্সবাজারে পাঠানো হবে। প্রা...