গাইডের হাটবাজারে শিক্ষার্থী পণ্য
গাইড বই আমাদের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কারণে ভালোভাবেই গেড়ে বসেছে। খোদ শিক্ষকরাই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নোট-গাইড বেচাকেনার সঙ্গে যুক্ত। আরও ভয়ানক বিষয় মঙ্গলবার সমকালে ‘অকৃতকার্যের ভয় দেখিয়ে গাইড বেচাকেনা’র খবরও উঠে এসেছে। প্রতিবেদনে রাজশাহীর চারঘাট উপজেলার চিত্র উঠে এলেও পুরো দেশের বাস্তবতা খুব ভিন্ন নয়। অথচ সরকার প্রতিবছর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদের পেছনে সরকারের এই বিশাল ব্যয়ের অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থী পরিবারকে অর্থনৈতিকভাবে স্বস্তি দেওয়া। পাশাপাশি নোট-গাইড বন্ধ করাও উদ্দেশ্য। সেখানে বাস্তবে গাইড-সহায়ক বই কিনতে গিয়েই অভিভাবকের ঘাম ছুটে যাচ্...