মশক নিধনে দেশি ভেষজ ওষুধ ব্যবহার করবে চসিক
মশক নিধনে দেশি প্রযুক্তির ভেষজ ওষুধ ব্যবহারে উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষকদের উদ্ভাবিত ঔষধি উদ্ভিদের নির্যাস ও ভেষজ ওষুধ ব্যবহারের উপায় ঠিক করার জন্য শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ। প্রথম দিকে পাইলট প্রকল্প হিসেবে এই ভেষজ ওষুধ ব্যবহার করা হবে। পরে ধীরে ধীরে ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ সমকালকে বলেন, ‘অতীতে মশক নিধনে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়েছে, সেসবের কার্যকারিতা কম ছিল। আ...