বাগেরহাটে নছিমন উল্টে যুবক নিহত
বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নছিমন উল্টে সুজন মোল্লা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিয়াদ নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মোল্লা কাঠভর্তি নছিমন নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে ছুটোখার বাজারের মোড়ে পৌঁছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও...