বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে ফিফা অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার পাশাপাশি অফিশিয়াল অ্যালবামেও জায়গা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। একই অ্যালবামে বিশ্বখ্যাত রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস, পপ তারকা শাকিরা, রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি এবং আফ্রোবিটস তারকা বার্না বয় ও রেমার মতো বৈশ্বিক মিউজিক আইকনের গান স্থান পেয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি জানিয়েছেন সঞ্জয়। সঞ্জয় জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এই অর্জন এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তিনি সংগীতচর্চা শুরু করেন। বিশ্বের বড় মঞ্চে গান তৈরির স্বপ্ন দেখতেন...