জীবনযুদ্ধ-সংসারের ঘানিতে আটকে পড়া নারীর গল্প
মঞ্চে ড্রিম সিকোয়েন্সের লাইট। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বেলা চাও’। এভাবেই শুরু হয় বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। একজন পোশাক শ্রমিকের রোজকার দিনের শুরুর কিছু সময় নিয়েই নাটকটি আবর্তিত হয়। ধীরে ধীরে পোশাকশিল্পে কর্মরত নিম্নবিত্ত নারীদের জীবন-সংগ্রাম, শ্রম শোষণ এবং পারিবারিক নিপীড়নের এক নির্মম অথচ বাস্তবচিত্র আমাদের চোখের সামনে উন্মোচিত হতে থাকে। দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামের মূল রচনার রূপান্তরিত এ নাটকটি কেবল একজন গার্মেন্টকর্মী নারীর গল্প নয়, বরং এটি বাংলাদেশের শ্রমজীবী নারীদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের প্রতীকী উপস্থাপন। নাটকের শুরু থেকেই দর্শককে এক দমবন্ধ পরিবেশ...