ছড়া-কবিতা
সজল আশফাক কী ঝামেলা! হলিউডের গেটে বনের সকল প্রাণী এসে ছিল, যারা নানান দেশে জড়ো হলো হেঁটে। ব্যাপার কী রে টেনশনে সব বন্ধ শুটিং মুভির। বাঘ সিংহ গাধাসহ প্রশ্ন পাখি বুবির– এই আমাদের ছবি নিয়ে করছো অ্যানিমেশন বানাও মুভি দেখাও সেটা নেশন থেকে নেশন। নেয়নি কোনো পরিচালক কোনো অনুমতি এটুক বলে বুবি টানে বক্তৃতাতে যতি। বনের রাজার বরাবরে অ্যাপ্লিকেশন করে চুক্তিমাফিক অনারিয়াম পাঠিয়ে দেবেন ঘরে। তা না হলে মামলা হবে এই যে দেখো আইন– গুনতে হবে শাস্তিস্বরূপ হাজার ডলার ফাইন। এসব বলে হুমকি ছোঁড়ে নেকড়ে এবং বাঘে সমর্থনে হাতি ভালুক ফেটে পড়ে রাগে। শান্ত গলায় শিয়াল এসে রাখে অভিমত দেয় তাগাদা প্রয়োজনে যে...