অনিশ্চয়তা কাটল, তিন চ্যানেল দেখাবে বিশ্বকাপ
২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর অনিশ্চয়তার অবসান ঘটেছে। টেলিভিশনের পর্দার পাশাপাশি এবার ডিজিটাল মাধ্যমেও দর্শকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন বিশ্ব ফুটবলের এ মহাযজ্ঞ। টিভি সম্প্রচারের ক্ষেত্রে বিটিভি ও টি স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়েছে সময় টিভি। এ তথ্য সমকালকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট টিভিগুলো। অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে এই স্বত্ব পেয়েছে শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের স্বত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও সময় টিভি...