১১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, দুই দিন পর ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার দুই দিন পর সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় অবস্থানরত নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে বিএসএফ ওই ১১ জনকে জিরো লাইন এলাকা থেকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে না। এর আগে শনিবার ভোরে মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ওই ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া অবস্থান ও নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর তারা সীমান্তের শ...