৫ কর্মদিবসে বিচার, স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আট বছরের মেয়েশিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন গতকাল রোববার দুই আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে এ টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দিতে বলা হয়েছে। দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষ্য-জেরাসহ সব বিচারিক কার্যক্রম শেষ হয়েছে মাত্র পাঁচ কার্যদিবসে। বিচার-সংশ্লিষ্টরা বলছেন,...