রূপগঞ্জে মাদ্রাসাশিক্ষক, মুন্সীগঞ্জে রেস্তোরাঁর কর্মীকে গণপিটুনি
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মাদ্রাসাশিক্ষক এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় এক রেস্তোরাঁ কর্মচারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার এসব ঘটনা ঘটে। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এক শিশু শিক্ষার্থীকে ওজু শেখানোর ছলে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ ইসানুর নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে ডহরগাঁও গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষক সুনামগঞ্জের দিরাই থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ডহরগাঁও এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ওই বাড়িতে বসবাস করে আসছিলেন...