বিভিন্ন সংবাদপত্র ও উৎস থেকে আসা সর্বশেষ শিরোনামগুলো উৎসসহ এক জায়গায় সাজানো হয়েছে।
মায়াবী ‘নয়’ নম্বরের খোঁজে ব্রাজিল
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসার খরচ কমাতে বাজেটে বেশ কিছু উদ্যোগ থাকতে পারে।
শিশুটির ওপর যে সীমাহীন নিষ্ঠুরতা ঘটেছে, সেটি শুধু অপরাধের দিক থেকে ভয়াবহ নয়; আমাদের পুরো আইনশৃঙ্খলাব্যবস্থা ও আইনের শাসনকেও প্রশ্নবিদ্ধ করে।
মেক্সিকোর উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া উপসাগরকে সমুদ্রবিজ্ঞানী ও অভিযাত্রী জ্যাক কুস্তো নাম দিয়েছিলেন ‘বিশ্বের অ্যাকুয়ারিয়াম’। অঞ্চলটির এই নামকরণের পেছনে একটা সুনির্দিষ্ট কারণও আছে। পৃথিবীর খুব কম জায়গাতেই একসঙ্গে এত বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণের সমাবেশ দেখা যায়। নীল তিমি, হাম্পব্যাক তিমি, ডলফিন, সি লায়ন, কচ্ছপ, হাঙরসহ অসংখ্য প্রাণীর নিরাপদ আবাস এই উপসাগর। সম্প্রতি এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় এক অনন্য আন্দোলনের সাক্ষী হচ্ছে মেক্সিকো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাস্তুতন্ত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখতে একযোগে কাজ করছে পরিবেশবাদী সংগঠন, স্থানীয় জন...
হাকান ফিদানের সফরে ঘোষিত নতুন তিনটি প্রাতিষ্ঠানিক কাঠামো ইঙ্গিত দিচ্ছে, ঢাকার সঙ্গে সম্পর্ককে আর কেবল বাণিজ্য বা উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না আঙ্কারা।
ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই সমীচীন হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংক কোনো রাজনৈতিক দলের হবে না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ব্যাংকে থাকতে পারে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর এমন মত দেন। তিনি আরও বলেন, ব্যাংক পরিচালনা ও ঋণ বিতরণে পেশাদারিত্ব, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করা বর্তমান সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য। বৈঠকে সম্পাদকরা ব্যাংক ও আর্থিক খাতের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে...
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসের বন্ধ শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে শিগগির দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে গতকাল সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে সরকারি সংস্থা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছর মরিশাসে চাকরি নিয়ে গেছেন ১ হাজার ২৪৫ জন। গত ৩০ দিনে গেছেন ৪৬৭ জন। ২০২৫ সালে দেশটিতে গিয়েছিলেন ৩১ জন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধ...
নতুন নির্বাচিত সরকার আগামী বৃহস্পতিবার জাতীয় বাজেট দিতে যাচ্ছে। প্রথম বাজেটেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতিকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এ কারণে আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের বড় বাজেট ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে অর্থের সংস্থানকে বাজেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে খোদ অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব এক পর্যালোচনায় আরও কিছু চ্যালেঞ্জের উল্লেখ করা হয়েছে। আগের বছরের চেয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই হিসাবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রায় ১৯ শতাংশ বেশি হতে যাচ্ছে। এর আগে...
এবার মৌসুমি বায়ু এসেছে নির্দিষ্ট সময়ের অন্তত এক সপ্তাহ পর। এই দেরিতে আসা বায়ু দেশজুড়ে ছড়াতেও সময় লাগতে পারে।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালি রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বাদ দেওয়া হয়েছে তাঁকে।
ক্যাপসুল সংগ্রহ ও সরবরাহে জটিলতার কারণে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবারও পিছিয়ে গেছে। চলতি জুনের ১০ তারিখের মধ্যে দেশব্যাপী এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও সময়মতো ক্যাপসুল না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না। এতে টানা ১৪ মাসের বেশি সময় ধরে শিশুস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিশেষ কর্মসূচিটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও নিয়ম অনুযায়ী বছরে দুবার এই ক্যাম্পেইন পরিচালনার কথা। এদিকে পুষ্টি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ থাকায় শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা ও পুষ্টি পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে রাতকানা, অপ...
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ১২ লাখ রোহিঙ্গার তথ্য ও ডেটাবেজ বাংলাদেশ সরকারের একটি সার্ভারে যাচ্ছে। এই সার্ভার তৈরির কাজ শেষ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে শিগগিরই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এরপর জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোহিঙ্গাদের ডেটা বাংলাদেশি সার্ভারে পাঠানো শুরু করবে। তবে এতদিন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) রোহিঙ্গাদের ডেটা শুধু ‘রিড অনলি অ্যাকসেস’ (দেখতে পারা) ছিল। গতকাল সোমবার সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন বাংলাদেশ দাবি জানিয়ে আ...
যৌক্তিক কারণ ছাড়া কোনো শূন্য পদে টানা দুই বছরের বেশি নিয়োগ সম্পন্ন করা না গেলে তা বিলুপ্তির নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য প্রতিটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবকে গত মে মাসের মাঝামাঝি সময়ে চিঠি পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের সমন্বয় সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত মার্চে ছয় মাসের মধ্যে পাঁচ লাখ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছিল সরকার। এর মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দে...
লামিনে ইয়ামালকে অনেকেই বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার মনে করেন। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও বার্সা তারকাকে সময়ের সেরা প্রতিভা হিসেবে বর্ণনা করেছেন। তবে লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করতে রাজি নন তিনি। ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পেনের কোচ বলেছেন, দুজনেই ঈশ্বরের আশীর্বাদপুষ্ট। টিনএজ বয়সেই বার্সেলোনার মতো বড় দলের আক্রমণভাগ বয়ে চলেছেন ইয়ামাল। স্পেন দলেও সমান কার্যকর তিনি। এরই মধ্যে স্পেনকে ইউরো জিতিয়েছেন। তাঁকে মেসির মতো সহজাত প্রতিভা বলে মনে হয় দে লা ফুয়েন্তের। তাঁর মতে, ইয়ামাল যে নৈপুণ্য দেখান, তা শুধু ফুটবলের সত্যিকার জিনিয়াসদের মধ্যেই দেখ...
গত রোববার থেকে গতকাল সোমবার পর্যন্ত দুদিনে সরকারি তথ্যমতে দেশের সর্বোচ্চ লোডশেডিং ছিল মাত্র ৫৭৫ মেগাওয়াট। গড় লোডশেডিংও ছিল ২০০ থেকে ২৫০ মেগাওয়াটের মধ্যে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, যা হচ্ছে তা মূলত সাময়িক বিদ্যুৎ বিভ্রাট। কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ ব্যাপক। কোথাও কোথাও দিনে ১০ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন গ্রাহক। তীব্র গরমে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।...
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
সেবার পরীক্ষায় আমি অঙ্কে খুব কম নম্বর পেলাম। মন খারাপ করে বটতলার দিকে যাচ্ছিলাম। দেখি, শিউলিদিদি বসে আছে। আমার মুখ দেখেই বলল—কী হয়েছে? এমন চুপচাপ কেন? আমি রাগ করে বললাম—আমি কিছুই পারি না। সে হেসে ফেলল। এই জন্য মন খারাপ? ছোটবেলায় আমিও অঙ্কে কাঁচা ছিলাম।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দিয়েছেন। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন সাবেক দুই সেনাসদস্য তৎকালীন কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদুজ্জামান ওরফে জাহিদ ও সৈনিক শাহীন আল...
ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় নয়, চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে গতকাল সোমবার সংসদের প্রশ্নোত্তরে এমন অভিযোগ তোলেন রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৮৫ লাখ টাকা এবং ৯০ টন চাল-গমের যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে গেছে। আখতার হোসেন বলেন, দুর্যোগ এ ধরনের বিভাজন করে আসে না।...
বিগত সরকারের ভুলনীতির ফলে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। গতকাল সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এর বাইরেও বাণিজ্য ঘাটতি বাড়ার পেছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামালের উচ্চ আমদানি ব্যয় এবং রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতির কারণ...
‘ফ্যাসিস্ট’ আমলের সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাওয়া ঠেকাতে সরকার আইন (পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-পিপিএ) পর্যালোচনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় বিএনপিদলীয় সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আশরাফ উদ্দিন তাঁর প্রশ্নে বলেন, ইজিপিতে (অনলাইন ব্যবস্থা) ফ্যাসিস্টরা কাজ পেয়ে যাচ্ছে। কারণ ফ্যাসিস্টদের আমলে অনেক কাজ করায় তাদের প্রোফাইল খুবই শক্ত। কিন্তু অন্যান্য সাধারণ ঠিকাদার তাদের সঙ্গে পারে না। তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়। সেগুলো...
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. জোবায়ের (১৮) নামে এক হোসিয়ারি শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় মামলা নিতে ঘুষ দাবির অভিযোগ ওঠায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত রোববার রাতে নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী জোবায়েরের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। নিহত জোবায়ের পাবনা জেলা সদরের রাজাপুর এলাকার জাহাঙ্গীর হোসেন কালু মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। পেশায় হোসিয়ারি শ্রমিক জোবায়ের কাজের ফাঁকে অটোরিকশা চালাতেন। এ ঘটনায় নিহত...
দর্শনের ভাষায় রাষ্ট্রের নৈতিক ভিত্তি গড়ে ওঠে ন্যায় ও সহমর্মিতার ওপর। একটি ন্যায়ভিত্তিক সমাজ সেই সমাজ, যেখানে সবচেয়ে দুর্বল মানুষটির অধিকার সর্বাগ্রে সুরক্ষিত হয়।
নারায়ণগঞ্জের বন্দর এলাকার এনায়েত নগরের মো. যোবায়ের হোসিয়ারি কারখানায় কাজ করতেন। ৩ জুন রাত সাড়ে ৮টায় হাজীপুরের কারখানায় ছুটি শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তাঁকে ঘিরে ধরে ছিনতাইকারীরা। এক পর্যায়ে তাঁর মোবাইল ফোন ও তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গত রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী ছিনতাইকারীদের হাতে খুন হন। এ ছাড়া রোববার মতিঝিলে একজনকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করা হয়। ৩০ মে গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি কাটিয়ে বাড়ি ফেরা দুই বোনে...
ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক নেতাকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির আহমেদ শামীম ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় জমির মালিক টাইলস ব্যবসায়ী নূরুদ্দিন খন্দকার জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, গত রোববার বিকেলে জমিতে বালু ভরাটের কাজ চলাকালে শামীম ও তাঁর কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খোকনকে প্রাণনাশের হুমকি দে...
সাভারের আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গতকাল সোমবার সকালে তিনি সাভারের আলমনগর এলাকায় অবস্থিত কার্যালয়টিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, নাগরিক সেবায় দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেখানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সেবার মান এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র দেখতে পান। এ সময় তিনি ভূমি অফিসের বাইরে অপেক্ষমান সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে সেবাপ্রার্থীরা অভিযো...
Showing 76981 to 77010 of 91268 results
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ হবে। আবেদন শুরু ২৬ নভেম্বর।
কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে সবুজের এক ব্যতিক্রমী আশ্রয় জাতীয় উদ্ভিদ উদ্যান। রয়েছে ১ হাজার ৪২ প্রজাতির উদ্ভিদ, তবে প্রাকৃতিক পুনর্জন্মের সুযোগ সীমিত।
প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ১৫ বারের ইউরোপসেরা দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্প...
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ডেভিড হোসেন রিয়াজ পুলিশের গুলিতে আহত হয়েছেন। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে। বুধ...
বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় খলিল সরদার (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাক...
দেশের বাজারে টানা দুই দিন বাড়ার পর আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজ...
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছ...
পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ ৫ কোটি টাকার সরকারি জমি ব্যক্তির নামে ২০ কোটি টাকার জমির দলিলেও প্রশ্ন দলিলের ওপর সরকারি ফি আছে, তার সঙ্গে আছে কথিত ‘অফিস খরচ’। দলিল যত বড়, খরচও তত বেশি। হেবা, আমমোক্তারনামা কিংবা কাগজপত্রে ত্রুটি থাকলে চলে আ...
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Overview – 9528 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Article – 6137 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Summary – 4250 appeared first on দেশের কথা.
  পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার […]
  এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই […]
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক […]
প্রত্যেক টিন (টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) ধারীর জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি কেবল করযোগ্যতার মাঝেই সীমাবদ্ধ নয়। যে […]
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। […]
গ্রামীণ ব্যাংকের শাখা ও দপ্তরে সংঘটিত হামলার ঘটনা বেড়েছে। ব্যাংকের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ৯৭টি শাখা ও কার্যালয়ে হামলা হয়েছে। সরকার ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয...
৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরলেন বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার। গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও উপহার নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তার বাড়ি ফেরার আয়োজন করেন বি...
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, আমাদের মেরুদন্ডের হাড়গুলোর মাঝখানে কুশনের মত নরম ডিস্ক থাকে, যা মেরুদন্ডকে নমনীয় রাখে। কোন কারণে ডিস্কের ভেতরের জেলির মতো নরম অংশটি বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে আসলে নার্ভের ওপর চাপ...
বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস সেক্টরের সংকট মোকাবেলা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শিল্পের উৎপাদন সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম...