যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ ইরানের
ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ইরান ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি ফার্সি জানিয়েছে যে, ইরানের সমর্থকদের কাছে টিকিট বিক্রির জন্য, দেশটির ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়া কোটা বাতিল করা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্বকাপের খেলা শুরু হতে তিন দিনেরও কম সময় বাকি থাকতে যুক্তরাষ্ট্র "২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান জাতীয় দলের তিনটি ম্যাচের ভেন্যুতে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করার" চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিফার নিয়ম অনুযা...