হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হাম উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশু মারা গেছে। এ সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হাম উপসর্গে আক্রান্ত শিশুদের একজন ঢাকায়, একজন সিলেটে ও একজন ময়মনসিংহে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেল। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এ পর্যন্ত মোট ৬৩১ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর। এ সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০...