খরতাপে মরছে ঘেরের মাছ ও ক্ষেতের গাছ
তীব্র তাপদাহে পানি সংকট দেখা দিয়েছে খুলনার ডুমুরিয়ায়। অনিশ্চয়তায় পড়েছেন চিংড়ি ঘেরের মালিক ও সবজি চাষিরা। ঘেরসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সার্বক্ষণিক তদারকি করেও চিংড়ি মাছ বাঁচানো যাচ্ছে না। চাষিরা জানিয়েছেন, পানির সংকটে সবজি গাছও মরে যাচ্ছে। এ অবস্থা আরও কিছুদিন থাকলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উপজেলার আরশনগর বিলে ৩৬ বিঘা জমিতে চিংড়ি ঘের রয়েছে আটলিয়া ইউনিয়নের চুকনগর গ্রামের মিজানুর রহমানের। সেখানে তিনি ৪০ হাজার বাগদা পোনা ছেড়েছিলেন। মিজানুর বলেন, প্রচণ্ড তাপদাহে পানির সংকট দেখা দিয়েছে। সব মাছ মারা গেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৪০ বিঘা জমির ঘেরে এক লাখ ব...