তালিকায় চেয়ারম্যান, কৃষকের বরাদ্দ পেলেন বিধবা
ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের বরাদ্দকৃত মানবিক সহায়তার তালিকায় রয়েছে ইউপি চেয়ারম্যনের নাম। স্থানীয়রা বলছেন, সমালোচনার মুখে মান বাঁচাতে কৌশলে এবার দাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। তা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষককে বঞ্চিত করা এ ঘটনায় সামাজিক মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে সমালোচনার মুখে পড়েন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। এমন অবস্থায় তাঁর নামে যে সহায়তা ছিল তা তিনি তুলে দেন অসহায় এক নারীর হাতে। তবে এ নিয়ে স্থানীয়দের মাঝে নতুন করে প্রশ্ন ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, কৌশলে মান বাঁচানোর...