বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের হুকুমনামা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তির কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যচুক্তি হওয়া স্বাভাবিক বিষয়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি আদৌ সাধারণ বাণিজ্যচুক্তির মধ্যে পড়ে কিনা– ভাববার বিষয়। এটিকে বাণিজ্যচুক্তি বলাও যায় না। এটি মূলত মার্কিন প্রশাসনের একটি হুকুমনামা, যাতে বাংলাদেশ কী কী করতে বাধ্য থাকবে, তা একতরফাভাবে ঠিক করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তি: হুমকিতে দেশের অর্থনীতি, জাতীয় ন...