বিভিন্ন সংবাদপত্র ও উৎস থেকে আসা সর্বশেষ শিরোনামগুলো উৎসসহ এক জায়গায় সাজানো হয়েছে।
আর্জেন্টিনা-ব্রাজিল: দলীয় শক্তিতে কে কোথায় সেরা
সৃজনশীল অর্থনীতি সম্প্রসারণে সংগীত, সিনেমার বিভিন্ন সামগ্রীতে করছাড় দেওয়া হচ্ছে। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর উদ্যোগ থাকছে বাজেটে।
২৩ বছর পর এবারই প্রথম অস্ট্রেলিয়ায় গিয়ে দুই টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় ৯ নম্বরের বাংলাদেশ।
খুলনার শতবর্ষী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি ১২৮ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।
আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বের নানা প্রান্তে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা।
প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, একটু এগোলেই সবাইকে পেয়ে যাব। কিন্তু যত এগোচ্ছি, ততই বুঝতে পারছি, আমরা ভুল পথে চলেছি। যেখানে ক্যাম্পিং করার কথা ছিল, সেখানে পৌঁছানোর বদলে আমরা উঠে গেছি আরও উঁচুতে। অনেকক্ষণ পর হঠাৎ সামনে গিয়ে দাঁড়াতেই বুক কেঁপে উঠল।
শুঁটকির মূল শত্রু হিসেবে ‘ব্লোফাই’(নীলচে সবুজ মাছি) নামের একধরনের মাছিকে চিহ্নিত করেছেন পরমাণু–গবেষকেরা। মাছ শুকানোর এই মাছি মাছের গায়ে ডিম পাড়ে।
ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে তৈরি হাঁস-মুরগি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার ও কিডনি রোগের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। গতকাল বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি ও ফিশ ফিড ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে কিনা জানতে চান নিলোফার চৌধুরী মনি। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, বিষয়টি সম্পূর্ণ সত্য। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে এর প্রমাণ পাওয়া যায়। মন্ত্রী আরও বলেন...
দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশু ধর্ষণের সাম্প্রতিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, আইন থাকা সত্ত্বেও যথাযথ বাস্তবায়নের ঘাটতি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এ ধরনের অপরাধকে উৎসাহিত করছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের উল্লেখ করে গতকাল বুধবার মহিলা পরিষদ এক বিবৃতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এতে বলা হয়, কক্সবাজার, নাটোর, কিশোরগঞ্জ ও বাগেরহাটে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনায় দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ধর্ষণ ও দলব...
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতের সম্প্রসারণ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
এবার ঈদের ছুটির একটা বেলা চমৎকার কাটল প্রখ্যাত পাখিবিদ ও লেখক শরীফ খানের বাড়িতে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতসিকা গ্রামে তাঁর সুন্দর একতলা একটা পাকা বাড়ি। রাস্তার পাশে হলেও সে বাড়িতে ঘরের সামনে একটা ছোট্ট ফুলবাগান, আর পেছনে প্রায় ১০ বিঘা জমি ধরে গ্রামীণ বন। ফুলবাগানে রয়েছে বেশ কিছু বাহারি পাতা ও ফুলের গাছ। এগুলোর মধ্যে একটা বেশ বড়সড় এক ঝোপাল সহস্রবেলি ফুলের গাছ। নিভৃত ছায়াচ্ছন্ন গ্রামের ভেতর এ রকম একটি অভিজাত ফুলের গাছের দেখা পাব, ভাবিনি। শরীফ ভাই বললেন, ‘অবসরের পর এখন স্থায়ীভাবে এই গ্রামের বাড়িতেই থাকছি। তাই বাড়ির সামনে দু-চরটা ফুলগাছ লাগিয়েছেন আপনার ভাবি। রাতে বারান্দায় বসেও হ...
আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৭। বায়ুর এ মান মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। দূষণ শ্বাসকষ্টজনিত নানা অসুখ সৃষ্টি করতে পারে।
হামের একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সাড়ে পাঁচ মাস বয়সী শিশু মিশকাতুর রহমানকে। এক দিনের মাথায় তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে কমতে থাকে অক্সিজেনের মাত্রা। তাৎক্ষণিক পিআইসিইউ সাপোর্টের দরকার হয়। কিন্তু হাসপাতালে একটি পিআইসিইউও খালি নেই। মা-বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। চিকিৎসকদের কাছে বারবার আকুতি জানান। বেসরকারি হাসপাতালে যোগাযোগ করেও লাভ হয়নি। এক পর্যায়ে মৃত্যুর কাছে হার মানতে হয় ছোট্ট মিশকাতুরকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত ৩১ মে এই ঘটনা ঘটে। শুধু মিশকাতুর নয়, তার মতো হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অনেক শিশুই জরুরি মুহূর্তে পিআইসিইউ পাচ্ছে না। এতে কেউ ক...
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাদল মোড়ল নামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা। হত্যার বিচার দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিকে কক্সবাজারে ছেলের সামনে ছুরিকাঘাতে নারী, চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কৃষক দল নেতা খুন বাগেরহাটে নিহত বাদল মোড়ল ফকিরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। পুলি...
রাজধানীর চানখাঁরপুল মোড়ে দুই বাসের পাল্লাপাল্লিতে মাঝখানে পড়ে পিষ্ট হয়ে জয়দেব পাণ্ডে (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুটি বাসই পুলিশ জব্দ করেছে। জয়দেব পাণ্ডে ‘রয়েল ল্যাবরেটরিজ’ নামে একটি হারবাল ওষুধ কোম্পানির পরিবেশক ছিলেন। মৌমিতা বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মুসা গাজী জানান, তিনি বাসটির গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। বাম পাশে আরেকটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেটিও মৌমিতা পরিবহন। সামনে ছিল আরেকটি বাস। তিনটি বাসই বকশীবাজার থেকে পাল্লা দেয়। পেছনের মৌমিতা বাসটি বারবার সামনের বাসের পাশ কাটানোর চেষ্টা করে...
অঙ্গীকারবদ্ধ সংস্কৃতিসেবীর সংখ্যা ব্যাপক না হলেও একসময় নিতান্ত কম ছিল না। আর এই অঙ্গীকারের কারণেই বিচ্ছিন্ন থাকা সম্ভব হতো না। অন্যকে সঙ্গে নিতে হয়; সংগঠন গড়ে তোলার জন্য বিশ্বাস থাকতে হয়; সম্মিলিত উদ্যোগে এবং অনড় অবস্থানে। সংস্কৃতিচর্চার ক্ষেত্রে এই অঙ্গীকারটা এখন অনেকের ক্ষেত্রেই দেখা যায় না। কিন্তু এমনও হয়– অঙ্গীকার নিয়ে শুরু করেন ঠিকই, কিন্তু কিছুদূর গিয়ে হাঁপিয়ে ওঠেন। হয়তোবা আপসই করে ফেলেন; রণে ভঙ্গ দেন। মতাদর্শিক অঙ্গীকারবদ্ধদের বেলায় সেটা ঘটবে, এমন সম্ভাবনা কখনোই ছিল না এবং সেটা ঘটেওনি। অঙ্গীকার না থাকলে সংস্কৃতিচর্চা বিনোদনের দিকে ঝুঁকে পড়ে। সংস্কৃতিচর্চা অবশ্যই আনন্দের বিষ...
আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে। বাংলাদেশের জাতীয় বাজেট প্রতিবছর জুন মাসে সংসদে উপস্থাপিত হলেও এর প্রস্তুতি শুরু হয় অনেক আগে। অর্থাৎ আজকের বাজেট বক্তৃতা মূলত প্রায় এক বছরের প্রশাসনিক, আর্থিক ও রাজনৈতিক চিন্তাভাবনার ফলাফল। এই বাস্তবতার আলোকে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে। যখন প্রতিবছর এপ্রিলের মাঝামাঝি বা মে মাসে বিভিন্ন সংগঠন বাজেটে তাদের দাবিদাওয়া অন্তর্ভুক্ত করার জন্য সভা, সেমিনার, গোলটেবিল বৈঠক কিংবা মানববন্ধনের আয়োজন করে, তখন সেগুলোর বাস্তব প্রভাব আসলে কতটুকু? আমি বলছি না, এসব উদ্যোগের কোনো মূল্য নেই। জনমত গঠন সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু বাজেটের মূল কাঠামো যখন প্র...
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁহার স্কুলপড়ুয়া কন্যাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা আবারও প্রমাণ করিল– দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়াই চলিয়াছে; বিশেষত ধর্ষণ মহামারির রূপ লইতে যাইতেছে। বুধবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই রোমহর্ষক ঘটনাটি ঘটিয়াছে। ভুক্তভোগী মাতা-কন্যাকে হাসপাতালে ভর্তি করা হইয়াছে। উপরন্তু ঐ গৃহবধূর কনিষ্ঠ ভ্রাতা বলিয়াছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁহার ভাগনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হইতেছে। শুধু কক্সবাজারেই নহে; ধর্ষণের ঘটনা, উক্ত প্রতিবেদন অনুযা...
আগামী ২০২৬-২৭ অর্থবছর নতুন কোনো মেগা প্রকল্প হাতে নেয়নি সরকার। বড় ব্যয়ের নতুন প্রকল্প নেওয়ার চেয়ে চলমান মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের কাজ শেষ করার কৌশল নেওয়া হয়েছে। পরিবহন ও যোগাযোগ খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেগা প্রকল্পেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বড় আকারের বরাদ্দ দেওয়া হয়েছে কয়েকটি প্রকল্পে। এডিপির বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, আগামী অর্থবছরের এডিপিতে মেগা ১৫টি বৃহৎ প্রকল্পের জন্য মোট ৫৩ হাজার ৬২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এডিপির মোট আকারের প্রায় ১৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবি...
ইরানের বাইরে রাশিয়া উল্লেখযোগ্য ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে। চীনের কূটনৈতিক মর্যাদা শুধু এই অঞ্চলেই নয়, বিশ্বজুড়ে আরও বেড়েছে। আর অনেক মধ্যম শক্তি জোট গঠন করে নিজেদেরকে রক্ষার চেষ্টা করছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মিরা র‍্যাপ-হুপার এই যুদ্ধকে ‘মহাশক্তিধরদের আত্মঘাতী হামলা’ হিসেবে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে কোনো পরিকল্পনা, কৌশল বা সুচিন্তিত লক্ষ্য ছিল না। ইরান সম্পর্কে শুধু তাঁর জ্ঞানেরই অভাব নেই, বরং সমসাময়িক বিশ্বের জটিলতা সম্পর্কেও তাঁর ধারণা খুব কম। গত বছর ভ্যানিটি ফ...
বিসিএস (জেনারেল এডুকেশন) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস, ১৯৮০ হলো সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো ও শিক্ষকদের নিয়োগ-পদোন্নতির বিধিমালা। এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পদোন্নতির সুস্পষ্ট ধারার উল্লেখ আছে। কিন্তু পরিতাপের বিষয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দুটি গুরুত্বপূর্ণ বিভাগের একটি হওয়া সত্ত্বেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সব পর্যায়ের শিক্ষকদের কোনো প্রকার পদোন্নতি নেই দীর্ঘদিন ধরে! বিধিমালায় স্পষ্টভাবেই বলা আছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের চাকরির মেয়াদ সাত বছর পূর্ণ হলেই তারা সহকারী প্রধান শিক্ষক, সহকারী...
দেশে অনলাইন ও অফলাইন জুয়া এবং বেটিং-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য নতুন আইন প্রণয়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। তবে খসড়া আইনের কয়েকটি ধারায় নাগরিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে সেগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গত মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরএফবি বলেছে, জাতীয় সংসদে উপস্থাপনের আগে ‘বেটিং ও জুয়া প্রতিরোধ আইন (অনলাইন ও অফলাইন), ২০২৬’-এর খসড়া আরও পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে যেসব ধারা নাগরিকের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা এবং বিচারিক সুরক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে...
হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ইরানের কেশম দ্বীপ, সিরিক বন্দর, বন্দর আব্বাস ও জাস্কের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এছাড়াও মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে তেলের দামে। মূলত হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল...
এবারের বিশ্বমঞ্চে অভিষেক হচ্ছে নতুন চারটি দেশের। নবাগত এই দেশগুলো হলো– কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। এদের যুক্ত হওয়ার ফলে বিশ্বকাপে অংশ নেওয়া মোট দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। ম্যাচ সংখ্যাও বেড়ে হয়েছে ১০৪ বিশ্বকাপ ফুটবল গৌরবের মঞ্চ। দেশের দূত হয়ে বিশ্বের কাছে জানিয়ে দেয় নিজেদের পরিচিতি। এই আনন্দ মঞ্চে রোমাঞ্চকর কত কিছুই না ঘটে! গৌরবের পেছনে থাকে সংগ্রামের লড়াই। আয়োজন থেকে খেলার মাঠ প্রতি পদক্ষেপে লুক্কায়িত হাজারো স্বপ্ন। যে তিন দেশ বিশ্বকাপের আয়োজক, তাদের আকাঙ্ক্ষা টুর্নামেন্ট সফল করা। যে ৪৮টি দেশ খেলবে, তাদের স্বপ্ন আবার অন্য। তারা চায় জয়ের গৌরবে গৌরবান্বিত হতে। শিরোপা জয়ের...
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা থাকলে সরকার তা গ্রহণ করবে। গতকাল বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন ও কর্মপরিধি নিয়ে কথা বলেন। এলাকার উন্নয়নে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং ন...
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়াতে সরকার আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং রাজস্ব ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করার মাধ্যমে নতুন করদাতা শনাক্ত ও করের আওতায় আনার একটি বড় মিশন হাতে নিচ্ছে সংস্থাটি। তবে অনেক ক্ষেত্রে করছাড় ও বিশেষ সুবিধাও থাকছে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন, তাতে কর ও ভ্যাটের আওতা বাড়ানোর নানা প্রস্তাব থাকবে। এর অংশ হিসেবে ব্যবসায়-সংক্রান্ত ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণ গ্রহণ এবং...
অবশেষে কোনো প্রশ্ন করা ছাড়াই সুনির্দিষ্ট খাতে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বিশেষ করে আবাসন খাতে জমি, বিল্ডিং বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিলে অপ্রদর্শিত অতিরিক্ত অর্থ নিয়মিত কর দিয়ে বৈধ করা যাবে। ক্রেতা ও বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা থাকবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন সুযোগ দেওয়ার প্রস্তাব রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এ জন্য অর্থবিলে আলাদা একটি ধারা সংযুক্ত হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ধারাটি যুক্ত করার প্রস্তাব পাস হলে কোনো করদাতার জমি, ভবন বা অ্য...
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এখন বাংলাদেশের সর্বত্র উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে অফিস কি অলিগলি– সবখানেই চলছে প্রিয় দলের পতাকা টানানো, জার্সি কেনা আর খেলা নিয়ে চিরচেনা তর্ক-বিতর্ক। এর সঙ্গে যোগ হয়েছে শঙ্কাও। কারণ, খেলা চলাকালে বিদ্যুৎ না থাকলে সব উৎসব ম্লান হয়ে যাবে। সরকারি হিসাবে দেশে এখন বড় ধরনের বিদ্যুৎ সংকট নেই। জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে দেশের সর্বোচ্চ লোডশেডিং ছিল ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট, আর গড় লোডশেডিং ছিল ২০০ থেকে ২৫০ মেগাওয়াট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সম্প্রতি সংসদে দাবি করেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি...
Showing 75841 to 75870 of 91321 results
মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের
ম্যান্ডেলা আপস না করায় তাঁকে পাকিস্তানের বুদ্ধিজীবীরা সাহসী বলেন। অথচ ইমরান খান একই ধরনের অবস্থান নিলে তাঁকে একগুঁয়ে বলা হয়।
নারীর বিরুদ্ধে সহিংসতা একটি বৈশ্বিক ঘটনা। বয়স, আর্থসামাজিক অবস্থান, শিক্ষা, ভৌগোলিক অবস্থাননির্বিশেষে এটি বিশ্বের নানা প্রান্তে ঘটে থাকে।
সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২১ হাজার ৫০০ টাকা। আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত ১৫ বছরে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। এসব গণশুনানিতে অপরাধের ঘটনার সঙ্গে জড়িতদ...
পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো জিতেছেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট। মঙ্গলবার রাতে স্বাগতিক দেশটির রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এ...
নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের ৬ দিন পর মামলা দায়ের হয়েছে। ৫১ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত...
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে ত...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিস্তৃত দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা ও সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দলটির দুর্নীতিবিরোধী সংস্থার মঙ্গলবারের এক বিবৃতিতে বলা হয়েছে, ৬২ বছর বয়সী চে...
পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ ৫ কোটি টাকার সরকারি জমি ব্যক্তির নামে ২০ কোটি টাকার জমির দলিলেও প্রশ্ন দলিলের ওপর সরকারি ফি আছে, তার সঙ্গে আছে কথিত ‘অফিস খরচ’। দলিল যত বড়, খরচও তত বেশি। হেবা, আমমোক্তারনামা কিংবা কাগজপত্রে ত্রুটি থাকলে চলে আ...
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Overview – 9528 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Article – 6137 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Summary – 4250 appeared first on দেশের কথা.
  পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার […]
  এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই […]
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক […]
প্রত্যেক টিন (টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) ধারীর জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি কেবল করযোগ্যতার মাঝেই সীমাবদ্ধ নয়। যে […]
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। […]
প্রয়াত পোপ ফ্রান্সিস দাবি করেছেন, জীবনে তিনি তিনবার শয়তানকে দেখেছেন। এ ছাড়া ‘নরকের দুয়ার’ দেখার কথাও তাঁর ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন। দা প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস শীর্ষক বইটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এর কিছু অংশ প্রকাশ করেছে বিবিস...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি মতবিনিময় সভা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সভাটি শুরু হ...
গ্রামীণ ব্যাংকের শাখা ও দপ্তরে সংঘটিত হামলার ঘটনা বেড়েছে। ব্যাংকের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ৯৭টি শাখা ও কার্যালয়ে হামলা হয়েছে। সরকার ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয...