সকালে খালি পেটে যে ৫ খাবার খাবেন না
অনেকেরই সকালে উঠে খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে। কেউ আবার খালি পেটে কফি খান। কারও দিন শুরু হয় এক গ্লাস ফলের রস দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পর পাকস্থলী দীর্ঘ সময় খালি থাকায় খাবারের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। তা না হলে কিছু খাবার বা পানীয় থেকে হজমের গোলমাল,গ্যাস কিংবা রক্তে শর্করার ওঠানামার মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, কী খাচ্ছেন কেবল তা-ই নয়, কখন খাচ্ছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে এমন কয়েক ধরনের খাবারের কথা বলা হয়েছে যা কখনও খালি পেটে খাওয়া উচিত নয়। যেমন- চা বা কফি অনেকের দিন শুরু হয় সকালের চা বা কফি দিয়ে। কিন্তু খালি...