৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
মিরপুরের আকাশে মেঘ কেটে অবশেষে স্বস্তির দেখা মিলেছে। ম্যাচ অফিশিয়ালদের মাঠ পরিদর্শনের পর দ্বিতীয় ওয়ানডেতে খেলা পুনরায় শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে নতুন সমীকরণ অনুযায়ী আর ব্যাটিংয়ে নামতে হচ্ছে না সফরকারী অস্ট্রেলিয়াকে। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানেই থেমেছে তাদের ইনিংস। বৃষ্টির কারণে ওভার কেটে নেওয়ায় এখন ‘ডার্কওয়ার্থ-লুইস’ পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। বিকেল ৫টা ১৫ মিনিটে লক্ষ্য তাড়া করতে মাঠে নামবে স্বাগতিকেরা। ম্যাচের ওভার কমে আসায় পাওয়ার প্লে এবং বোলারদের কোটাতেও এসেছে পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম পাওয়ার প...