বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১৪ জুন পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সমাবেশ ও র‌্যালি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেবেন। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উ...