সুইসদের স্রোতের মতো আক্রমণে কাতারের প্রতিরোধের দেয়ালে চিঁড়
বিশ্বকাপে ‘বি’ গ্রুপ থেকে প্রথম ম্যাচ খেলছে কাতার ও সুইজারল্যান্ড। এই দুই দল ২০১৮ সালে প্রথম মুখোমুখি হয় প্রীতি ম্যাচে। বিশ্বকাপ ম্যাচ খেলছে প্রথম। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় সুইজারল্যান্ড প্রথমার্ধ শেষ করে ১–০ গোলে এগিয়ে থেকে। খেলার মানে কাতার ও সুইজারল্যান্ডের পার্থক্যটা যে অনেক ম্যাচের প্রথম থেকেই তো পরিষ্কার বোঝা গেছে। বলের দখল বা আক্রমণ কোথাও সেভাবে দেখা মিলছিল না কাতারের। ইউরোপের দেশ সুইজারল্যান্ড স্রোতের মতো আক্রমণ করায় এশিয়ার কাতারের প্রতিরোধের দেয়ালে চিঁড় ধরে বেশি সময় লাগেনি। প্রথম ১০ মিনিটে উভয় দল একটু করে সুযোগ পেলেও নিশানায় ছিল না বল। ১৪ মিনিটে প...