শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ মঞ্চে
সময়টা গত শতকের ৯০ দশকের মাঝামাঝি। সংঘাতের কারণে দক্ষিণ সুদানের এক দম্পতি কেনিয়ার কাকুমা শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তাদের কোলজুড়ে আসে এক ছেলে, নাম রাখেন– আওয়ার মাবিল। ধীরে ধীরে বড় হতে থাকে সে। শিশু বয়সেই ফুটবল খেলা ভালোবাসতে শুরু করে শিশুটি। কিন্তু শরণার্থী শিবিরের বাসিন্দাদের জন্য ফুটবল সহজলভ্য ছিল না। অগত্যা বাতিল মোজা জমিয়ে কাপড়ের পুঁটলি করে ফুটবল বানিয়ে খেলতে শুরু করে মাবিল। ১০ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় সে। এরপর নদীর জল বহু দূর গড়িয়েছে। মাবিল এখন বিশ্বকাপে অংশ নেওয়া সকারু দলের অন্যতম পোস্টার বয়। তিন বছর আগে যিনি বর্ষসেরা ‘ইয়াং অস্ট্রেলিয়ান’ হওয়ার গৌর...