তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলবন্যার জোয়ারে মেতে উঠল সুইডেন। মেক্সিকোর এস্তাদিও মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’এর ম্যাচে আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন। ম্যাচে সুইডিশদের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসিন আইয়ারি। এছাড়া বাকি তিনটি গোল এসেছে আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও ম্যাটিয়াস ভ্যানবার্গের পা থেকে। ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়াকে চেপে ধরে সুইডেন। আক্রমণাত্মক ফুটবলের পুরস্কার হিসেবে ম্যাচের ৭ম মিনিটেই লিড পায় সুইডিশরা। দলের হয়ে প্রথম গোলটি করেন ইয়াসিন আইয়ারি। প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় ইউরোপের দেশটি। ম্যাচের...