রূপপুরে জ্বালানি লোডিংয়ের পর ত্রুটি শনাক্ত, কার্যক্রম বন্ধ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পর পরীক্ষামূলক কার্যক্রম চলার সময় কারিগরি ত্রুটি ধরা পড়েছে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) বলছে, এতে উদ্বেগের কিছু নেই, বরং বাণিজ্যিক উৎপাদনের আগে কমিশনিং প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবেই এ ধরনের ত্রুটি শনাক্ত ও সংশোধন করা হয়। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, রূপপুর প্রকল্প বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ...