বেনজীরের দুর্নীতির ছয় মামলার নথি পাঠানো হবে দুবাই
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সরকারের কাছে পাঠানোর জন্য তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলার নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া দুটি হত্যাসহ ১৭টি মামলার নথিও প্রস্তুত করছে পুলিশ। এসব মামলার নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে পুলিশ সদরদপ্তর। গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ১০টি মামলা রয়েছে। সব মিলিয়ে গতকাল সোমবার পর্যন্...