ইরান চুক্তি: ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধের পরিণতি যেমন হলো
প্রবাদ আছে, ‘শত্রুর মুখোমুখি হওয়ার পর যুদ্ধের কোনো পরিকল্পনাই আর আগের মতো থাকে না।’ ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল- পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিশ্চিহ্ন করা এবং হিজবুল্লাহ ও হামাসসহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করা। এখন যে চুক্তির (সমঝোতা স্মারক) দোহাই দিয়ে ট্রাম্প যুদ্ধ থেকে বের হয়ে যাচ্ছেন, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে লিখিত শর্ত নেই। ইরান কেবল পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে তেহরানের চাপে চুক্তিতে লেবাননকেও যুক...