জনসমক্ষে শিশুকে ডেকে ধর্ষণচেষ্টার বর্ণনা জানতে চান ওলামা দল নেতা
১৬ জুন সন্ধ্যা। শত শত মানুষের সামনে ৮ বছর বয়সী শিশুর কাছে জানতে চাওয়া হচ্ছে কীভাবে করা হয়েছে ধর্ষণ চেষ্টা। আপস-রফার চেষ্টাও করছেন বিচার করতে বসা নেতারা। উপস্থিত অনেকেই ভিডিও করছেন সে ঘটনা। গেল দুই দিন ধরে এমন ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওটি বাগেরহাটে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রাম স্কুল মোড়ের। প্রকাশ্যে ভুক্তভোগী শিশুর সাক্ষ্য নেওয়া পর অভিযুক্তের কাছেও জানতে চাওয়া হয় ঘটনা। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন। পা জড়িয়ে ধরে ক্ষমা চান শালিসদারের। তবে এরই মধ্যে বিচার নিয়ে বেঁধে যায় সংঘর্ষ, পণ্ড হয় সালিশ। সামাজিকমাধ্যম ও স্থানীয়দের ফোনে ফোনে থ...