হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদ আলুচাষিদের
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। গতকাল রোববার বেলা ১১টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলু ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তিন শতাধিক চাষি ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান, চাষি নুর আলম প্রমুখ। বক্তারা বলেন, জেলার মোট ১৯টি হিমাগারের মধ্যে ক...