টিসিবির ডিলারশিপ নবায়নে বৈষম্যের অভিযোগ
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিরুদ্ধে হয়রানি, বৈষম্যমূলক আচরণ এবং ডিলারশিপ চুক্তি নবায়ন না করার অভিযোগ তুলেছেন সংস্থাটির ডিলাররা। তাদের দাবি, জেলা প্রশাসকের (ডিসি) ইতিবাচক সুপারিশ থাকার পরও বহু নবায়নযোগ্য ডিলারের সঙ্গে চুক্তি না করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আইনের পরিপন্থি। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বৈষম্যের শিকার টিসিবি ডিলাররা’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও ডিলাররা অংশ নেন। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডিলার ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল। তিন...