জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দল ঘোষণা বিসিবির
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের কন্ডিশনে খেলা হওয়ায় অভিজ্ঞদেরই সুযোগ দেওয়া। এছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে তিন ম্যাচের সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পেতে চায় বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সমকালকে বলেন, ‘সেরা খেলোয়াড়দের নিয়ে জিম্বাবুয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে; প্রথমত ২০২৭ সালের বিশ্বকাপ হবে ওই কন্ডিশনে, বিশ্বকাপে সরাসির খেলার জন্য র‍্যাঙ্কিংয়ে উন্নতির জন্য রেটিং পয়েন্ট বাড়াতে হবে। আরেকটি কারণ হলো ছন্দ থাকা দলটিকে ভাঙতে চাইনি। এছাড়া জ...