কুরাসাওয়ের ড্রেসিংরুমে ডাচ রানীর নাচ
বিখ্যাত সুইডিশ পপ মিউজিক দল ‘অ্যাবা’র ড্যান্সিং কুইন গানটির সঙ্গে অনেকেই পরিচিত। উপযুক্ত পরিবেশ পেলে ‘নাচুনে’ কিশোরী-তরুণীরা নাচতে পছন্দ করতেন। সেটি অনেকেই দেখেছেন। কখনও কি প্রকাশ্যে রানীকে নাচতে দেখেছেন? সেটি হয়তো সিনেমাতে দেখেছেন অনেকেই। আক্ষরিক অর্থে কোনো দেশের রানীকে নাচতে দেখেছেন কেউ? এবারের বিশ্বকাপে সেই বিরল দৃশ্যই দেখা গেল কুরাসাওয়ের ড্রেসিংরুমে। গত শনিবার রাতে ইকুয়েডরের বিপক্ষে ‘ড্র’ করে বিশ্বকাপ অভিষেকেই পয়েন্ট অর্জন করা কুরাসাও খেলোয়াড়দের ড্রেসিংরুমে নেচেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা ও তাঁর ছোট মেয়ে রাজকুমারী আরিয়ান। শনিবার রাতে ডাচ রাজা উই...