সহজ প্রতিপক্ষের সামনে স্বাগতিক যুক্তরাষ্ট্র
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্টার্স অ্যান্ড স্ট্রাইপস দলের সঙ্গে ড্রাগনদের লড়াইটি হবে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র দারুণ ফুটবল খেলেছে। লিভারপুলের সাবেক জার্মান কোচ জার্গেন ক্লপ দলটির খেলায় মুগ্ধ হয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের সেরা ছন্দে আছে। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে ওই হিসেবে সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা। খেলবে ‘বি’ গ্রুপ থেকে এক জয় ও এক ড্র’য় তৃতীয় দল হিসেবে নকআউটে আসা বসনিয়ার বিপক্ষে। প্রতিপক্ষ সহজ পেলেও বিশ্বকাপে ন...