৩ সাবেক গভর্নরের নথি তলব করল দুদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আলোচিত ঘটনার অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তিন সাবেক গভর্নরের কার্যক্রম ও তাদের ব্যক্তিগত নথি চেয়ে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিন সাবেক গভর্নর হলেন ড. আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, রিজার্ভ চুরির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ওইসব নথি চাওয়া হয়েছে। এছাড়া এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি, হলমার্ক কেলেঙ্কারির ঘটনাসহ ব্যাংকিং খাতের নানা অনিয়মের দুর্নীতি সম্পর্কিত ন...