কেইনদের জন্য স্কুল কামাই দিতে বলে সমালোচিত টুখেল
ডিআর কঙ্গোর বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া দলকে দারুণ দুই গোল করে শেষ ষোলোয় নিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশরা সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকোর মুখোমুখি হবে। তবে ম্যাচটি ব্রিটেন সময় রাত ১টায় মাঠে গড়াবে। হ্যারি কেইনদের ওই ম্যাচ দেখতে প্রয়োজনে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল কামাই করার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্মান কোচ টমাস টুখেল। তবে ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়েছেন। টুখেল বলেছেন, ‘তাদের একটা অজুহাত দেখিয়ে স্কুল কামাই করতে দিন। জীবনে তারা স্কুল...