পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক নয়, পথপ্রদর্শক হবে কমিশন: বিএসইসি চেয়ারম্যান
পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কেবল কঠোর নিয়ন্ত্রক হিসেবে নয়, বরং একটি ‘সহায়ক’ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মাসুদ খান। তিনি স্পষ্ট করে বলেন, কমিশন এখন আর কোনো প্রতিষ্ঠানের দায়ভার বহন করবে না এবং প্রতিটি অংশীজনকে নিজস্ব সক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের বক্তব্য দেন বিএসইসি চেয়ারম্যান। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নবগঠিত কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সম্মানে এই ‘মিট অ্যান্ড গ্রিট’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব...