ভিনির মধ্যে কর্তৃত্বের মানসিকতা দেখেননি রোনালদো
নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। বাজে টুর্নামেন্ট কাটিয়ে বিদায় নিয়েছে। দলের এমন অধঃপতনে দলটির তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দিকে তির দেগেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাজারিও। তার মতে, ভিনিসিয়াস ক্লাবে কর্তৃত্ব করে খেলেন। কিন্তু ব্রাজিলের জার্সিতে সেই কর্তৃত্বের মানসিকতায় তাকে দেখা যায়নি। এছাড়া কোচ ডন কার্লো এক-দুটি নয় একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেন ব্রাজিলের ব্যালন ডি’অর ও গোল্ডেন বুট জয়ী তারকা। রোনালদো বলেন, ‘ভিনিসিয়াস জুনিয়রকে দায় নিতে হবে। আমরা সকলেই জানি, সে প্রতিভাবান। কিন্তু তার জন্য এটা মোটেও...