গাজীপুরে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে আটকের পর ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে তাঁকে প্রত্যাহার করে রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। স্থানীয় সূত্র জানা যায়, গত ২২ জুন রাত সাড়ে ১১টার দিকে প্রতাবপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিন মিয়াকে আটক করেন এসআই কামরুল হাসান ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। পরে মতিনের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরদিন ২৩ জুন সকালে মতিন আত্মগোপনে চলে যান।...