পৃথিবীর তিনভাগ জল, একভাগ জুড
সাল ১৯৭০, আজ্জুরিদের পরাস্ত করে ফুটবলের এক তীর্থভূমিতে পেলে উঁচিয়ে ধরেছিলেন সবশেষ জুলেরিমে ট্রফি। ১৬ বছর পর সেখানেই ম্যারাডোনার জাদুতে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়েছিল জার্মান ইঞ্জিন। বিশ্বকাপ যদি যজ্ঞ হয়, মেক্সিকোর দ্য এস্তাদিও আজতেকা তবে ফুটবলের পবিত্র মন্দির। এখানে বিশ্বকাপের ম্যাচ যেন নিবেদন। একেকটি গোল মানে আহুতি। ১৯৮৬ সালের পর বিশ্বকাপ ফিরেছে সেই মহাতীর্থে। এমন মহালগ্নই তো মহাতারকার উত্থানের মোক্ষম সময়। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পৃথিবী কি শুনল তেমনই কারও পদধ্বনি? ঘরের দর্শকদের চোখরাঙানি উপেক্ষা করে দু' মিনিটে মেক্সিকোর জালে দু'বার বল জড়িয়ে জুড ভিক্টর বেলিংহাম কি জানান দিলেন সদর্প...