সাই পল্লবীর নতুন যাত্রা, সঙ্গী বিজয় সেতুপতি
অভিনয় যখন নেশায় পরিণত হয়, তখন ক্যামেরার সামনে দাঁড়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে প্রস্তুত থাকেন শিল্পীরা। এ কথা আবার সত্যি বলে প্রমাণ করলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের টানে তাই দক্ষিণী সিনে দুনিয়া থেকে ছুটে আসছেন কলকাতায়। সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ভারতের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম তাঁর নতুন সিনেমার শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন কলকাতাকে। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। তাদের পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনেতাও থাকবেন এ সিনেমায়। এর নামকরণ করা হয়েছে ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’।...