দুই পরিবর্তনের আভাস, কেমন হবে ফ্রান্স-মরক্কোর একাদশ?
টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেদের নিয়ে গড়া শক্তিশালী ফ্রান্সের সামনে। আফ্রিকার প্রথম দল হিসেবে টানা দু’বার সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ সোনালি প্রজন্মের মরক্কোর সামনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টার বোস্টন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হবে। শুরুর একাদশে দুই দলই দুটি করে পরিবর্তন আনতে পারে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মরক্কোর আক্রমণের সেরা ভরসা ইসমাইল সাইবারি ইনজুরিতে পড়েন। ফ্রান্স ম্যাচে খেলা তো দূরে থাক, তিনি স্কোয়ার্ডেই থাকতে পারবেন না। তার বদলি হিসেবে নেমে গোল করা সোফিয়ান রাহিমি খেলবেন শুরুতে। ...