সিলেটে আবার নতুন ডিসি দিল সরকার
আগের সিদ্ধান্ত বদলে সিলেটে নতুন করে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সেখানে ডিসি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিলেটে আগে দায়িত্ব পাওয়া মু. রেজা হাসানকে বদলির ১১ দিনের মাথায় নতুন ডিসি দেওয়া হয়েছে। প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্রের দাবি, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর আপত্তির কারণেই শেষ মুহূর্তে রেজা হাসানের যোগদান আটকে যায়। এরপর আজ নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, প্রজ্ঞাপন জারির পরও সিলেটে দায়িত্ব গ্রহণ করতে পারেননি নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) রেজা হাসান। তিনি সেখানে যোগদান করতে পা...