টানা ৩ রাত হামলা চালিয়েও ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা ও দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপের পরও তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’ তিনি দাবি করেন, দুই পক্ষের মধ্যে প্রায় একটি সমঝোতা হয়ে গিয়েছিল। ট্রাম্পের ভাষ্য, ‘মাত্র দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা বলল, 'আমরা এই চুক্তিটি করতে পারছি না। আমাদের এটি নিয়ে আরও আলোচনা করতে হবে।' এর আগে ইরান ও যুক্তরা...