সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান নিখোঁজ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর সঙ্গে স্বামী পরিচয়ে বসবাসকারী ব্যক্তি ও ৬ বছর বয়সী শিশুকন্যার খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার একটি টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন। পু...