বর্ষাকালে আর্থ্রাইটিসের ব্যথা বেড়েছে? কমাবেন যেভাবে
বর্ষাকাল গ্রীষ্মের তীব্র গরম থেকে যেমন স্বস্তি নিয়ে আসে,তেমনি নিয়ে আসে নানা ধরনের রোগবালাই। আর্থ্রাইটিসে আক্রান্ত অনেকেরই এ সময় হাঁটু, কাঁধ এবং কোমরে ব্যথা বাড়ে। বর্ষাকালে ব্যথা বাড়ার কারণ ‘ইন্ডিয়া টিভি’র প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় অর্থোপেডিক কনসালটেন্ট এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা বিশাল ল্যাপশিয়ার মতে, বর্ষাকালে গাঁটে ব্যথা বাড়ার প্রধান কারণ হলো আর্দ্রতা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন। তিনি বলেন, বায়ুমণ্ডলীয় চাপ কমে গেলে গাঁটের চারপাশের টিস্যুগুলো সামান্য প্রসারিত হতে পারে, যা সংবেদনশীল স্নায়ুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে ব্যথা বা আড়ষ্টতা...