বিভিন্ন সংবাদপত্র ও উৎস থেকে আসা সর্বশেষ শিরোনামগুলো উৎসসহ এক জায়গায় সাজানো হয়েছে।
জুলাই নিয়ে কবিতা লিখেছেন নাদিয়া জান্নাত।
নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’ সিজন ২-এ বড় চমক নিয়ে হাজির হতে পারেন অভিনেত্রী হিনা খান। বিশেষ অতিথি হিসেবে তার অংশগ্রহণের জোর গুঞ্জন ছড়িয়েছে। আর তাতেই নতুন করে আলোচনায় এসেছে প্রতিযোগী শিল্পা শিন্ডের সঙ্গে তার পুরোনো দ্বন্দ্ব। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ফোরামসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পর্বগুলোতে বিশেষ অতিথি হিসেবে হিনা খান ও উরফি জাভেদ শোতে যোগ দেবেন। যদিও এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। হিনা ও শিল্পার বিরোধ নতুন নয়। ‘বিগ বস ১১’-এ অংশ নেওয়ার সময় থেকেই তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি সেই বিতর্ক আবারও...
বিশ্বকাপ ফাইনালের ট্রফি হাতছাড়া হওয়ার পরও কাটছে না বিষাদ। স্পেনের কাছে ১-০ গোলে হারের সেই কষ্টের রেশ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতিতে তিনি জানালেন হারের ক্ষত, সতীর্থদের লড়াই এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কথা। ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় দেওয়া বিবৃতিতে মেসি লিখেছেন, ‘কষ্টটা অনেক বড়, আর এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি শুধু হারের কথা মনে রাখতে চাই না, এই যাত্রার ভালো স্মৃতিগুলোকেও সঙ্গী করতে চাই। পুরো একটা দেশের সমর্থন আর সতীর্থদের কঠোর পরিশ্রমের ফলে আমরা আবারও বিশ্বসেরা দলগুলোর একটি হতে পেরেছি।’ টানা দুবার বিশ্বকা...
বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাছেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তবে ওই ছাত্রীর মা দাবি করেছেন, তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টু মণ্ডলের মেয়ে। বাবার প্রবাসে থাকার কারণে ছোটবেলা থেকেই সে মায়ের সঙ্গে গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামে নানার বাড়িতে থাকত। সে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিল। মাদ্রাসার কয়েকজন ছাত্রী...
শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়াতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে চালক ও যানবাহনের মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করা হয়। অতিরিক্...
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে তার কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। আমি গণমাধ্যমেই এই আলোচনা দেখছি। এর বেশি কিছু জানি না। তবে প্রধানমন্ত্রী কোনও মন্ত্রী বা উপদেষ্টার কাজ সন্তোষজনক মনে না করলে দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে মন্তব্য করেন তিনি। সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, প্রশাসনিক সংস্কার, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুমের অভিযোগ, মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন নিয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদে...
জুলাই আন্দোলন নিয়ে কবিতা লিখেছেন হিজল জোবায়ের
মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তার ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল রাইসা ও রাফিয়া। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহ...
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাঠানোর অভিযোগে মানবপাচারকারী একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটির বিরুদ্ধে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং ভিসা জালিয়াতির মাধ্যমে মানবপাচারের অভিযোগ রয়েছে। সিআইডি জানিয়েছে, সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কার্যালয় থেকে ৫৬টি পাসপোর্ট, সরকারি-বেসরকারি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি...
দুই ডোজের এই টিকা নিতে হবে তিন মাসের ব্যবধানে। এই টিকা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম।
ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কি...
এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ওই তরুণীকে 'দ্বিতীয় স্ত্রী' দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংসদ সদস্য। গাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য। এর আগে তিনি ১৯৯১ ও ২০০১ সালে একই আসন থেকে জামায়াতের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সোমবার রাতে ‘প্রতিবাদী কন্ঠস্বর’ নামে ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশিত হয়। ছড়িয়ে পড়া ভিডিওর কয়েকটি অংশে দেখা যায়, ওই নারীর সঙ্গে নজরুল...
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়ে পড়েছে বলে তাঁদের ধারণা।
ফুটবলে তাঁর হাতেখড়ি স্পেনের অ্যাথলেটিকো বিলবাও ক্লাবের যুব একাডেমিতে। সেখানে বেড়ে ওঠা উনাই সিমনকে ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। একসময় বিলবাওয়ের চার নম্বর গোলরক্ষক ছিলেন তিনি। তারপরও কখনও হাল ছেড়ে দেননি সিমন। এমনকি দলে সুযোগ না পেলেও কোনো অভিযোগ করেননি। অধ্যবসায় এবং কঠিন পরিশ্রম করে যান তিনি। তাতে আসে সাফল্য। চার নম্বর থেকে একসময় বিলবাওয়ের এক নম্বর গোলরক্ষক হয়ে ওঠেন সিমন। ক্লাবে সাফল্যের ভেলায় ভাসা এ গোলরক্ষক বিশ্বমঞ্চেও নিজেকে আলোকিত করেছেন। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জিতেছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার...
সংসদ অভিমুখে নজিরবিহীন বিক্ষোভের পর মঙ্গলবার আন্দোলনকারীরা আবারও দিল্লির যন্তর-মন্তরের আশপাশে জড়ো হতে শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাটিতে এখনও ১৬৩ ধারা বহাল আছে। তাই কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ জোটের এমপিদের সঙ্গে বৈঠক করেছেন। তরুণদের কাছে গিয়ে তাদের সংশয় দূর করতে এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মোদির বক্তব্যের বরাত দিয়ে ওই সূত্র জানায়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষ...
জুলাই আন্দোলন নিয়ে কবিতা লিখেছেন কামরুজ্জামান বাবু।
বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে বিশেষ আয়োজন করছে নাট্যদল অনুস্বর। ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তাঁর দীর্ঘ অভিনয়জীবন, মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা এবং ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আগামী ২৫ জুলাই শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ ফেরদৌসী মজুমদার দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। দেশের নাট্যআন্...
এখন বড়দের মতো অনেক তরুণও কিডনির পাথরের সমস্যায় ভোগেন। আবার অনেকে ভোগেন মূত্রথলির পাথরের সমস্যায়। এ ধরনের সমস্যা গুরুতর পর্যায়ে পৌঁছানোর আগেই চিকিৎসা নেওয়া উচিত। কিডনিতে পাথরের লক্ষণ শুরুতেই বুঝতে পারলে লাইফস্টাইল পরিবর্তন করলে অনেকটা ঠিক হয়ে যায়। সমস্যা হলো অনেকেই লক্ষণগুলো অবহেলা করেন। পরে তা জীবনকে নিয়ে যায় হুমকির মুখে। কিডনি পাথরের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলা হয়েছে ভারতের গণমাধ্যম 'নিউজ১৮'-এর একটি প্রতিবেদনে। পরামর্শ দিয়েছেন দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ইউরোলজিস্ট অনিল কুমার বার্ষ্ণেয়। পিঠের ব্যথা যাদের কিডনিতে পাথর হয়, তাদের প্রায়শই পিঠের নিচ...
বলিউডে জাহ্নবী কাপুর মানেই আলোচনার আরেক নাম। কখনও অভিনয়, কখনও ফ্যাশন, আবার কখনও ব্যক্তিগত জীবন। নিয়মিতই শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তেলেগু সিনেমা ‘পেড্ডি’। এই ছবিতে তাঁর অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনার সেই আবহ পুরোপুরি কাটার আগেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন জাহ্নবী। ভারতীয় একাধিক গণমাধ্যমে তথ্য অনুযায়ী, ‘পাগলাইট’-খ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি প্রযোজ...
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সিংপুর বাজারসংলগ্ন একটি খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে নৌকা দিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজারের কাছে একটি খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার ক...
সালাহউদ্দিন লাভলু। নির্মাতা ও অভিনেতা। বৈশাখী টিভিতে আজ রাতে প্রচার হবে তাঁর অভিনীত ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’। মুহিন খান পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথায় হয় তাঁর সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে আপনি খুব বাছ-বিচার করেন। ‘গৃহযুদ্ধ’ নাটকে অভিনয়ে আগ্রহী হলেন কেন? নির্মাতা মুহিন খান অনেক জনপ্রিয় নির্মাতা। পুবাইলে গেলেই তাঁর সঙ্গে দেখা হয়। হঠাৎ একদিন বলল, নতুন ধারাবাহিক করছি; একটি চরিত্রের জন্য আপনাকে প্রয়োজন। পরে স্ক্রিপ্ট দেখে বুঝলাম, কাজটি করা যায়। এতে অনেক মজার চরিত্র আছে। অনেক দিন ধরেই পারিবারিক কমেডির জায়গাটা একটু ফাঁকা হয়ে গিয়েছিল। ‘গৃহযুদ্ধ’তে আমরা সেই নির...
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার ভোরে এ ঘটনার পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহিন, তার স্ত্রী ফাহিমা আক্তার ও ভাগনি হাফছা (৮)। চিকিৎসক জানিয়েছেন, দগ্ধরা কেউই শঙ্কামুক্ত না। তাদের মধ্যে শাহিনের শরীর ৫০, ফাহিমার ৪৫ এবং হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের সারিয়ে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দগ্ধ...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ তিনটি খাল পুনঃখনন ও সংস্কার প্রকল্পের কাজ শেষ করে অব্যয়িত প্রায় ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্পে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও নির্ধারিত মান বজায় রেখে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১ লাখ টাকা। বাকি ৬৩ লাখ ৯১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, বর্ষায় জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে সেচসুবিধা নিশ্চিত করতে উপজেলার সদর ইউ...
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি চলবে আগামী এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পা...
ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সূত্র জানায়, সিজেপির আন্দোলনে পাঁচ হাজারের বেশি মানুষ যোগ দেবেন, এমনটা তারা আশা করেনি।
ভারতের সিকিমে তিস্তা নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধস নেমে প্রবেশপথ বন্ধ হওয়া এবং ভেতরে মিথেন গ্যাস ছড়িয়ে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্তত ৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। সিকিম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক রাজীব রোকা মঙ্গলবার এএফপিকে বলেন, কোনো বিস্ফোরণের কারণে টানেলে ধস নেমে থাকতে পারে। সেটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। ভেতরে আরও বেশ কয়েকজন আটকে থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সিকিমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার বিকেলে নামচি জেলায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জল...
Showing 56281 to 56310 of 92193 results
পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের। এ লক্ষ্যে তথ্য সংগ্রহ চলছে।
ধারণা করা হয়, গুহার ভেতরে আরও পুরোনো অনেক ছবি হয়তো এখনো লুকিয়ে আছে। কিন্তু পাথর খসে পড়ায় সেগুলো চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে
আপনার কি একসময়ের খুব কাছের কারও সঙ্গে বহু বছর যোগাযোগ নেই? এই ১০টি হৃদয়ছোঁয়া মেসেজ থেকে যেকোনও একটি পাঠিয়ে দেখুন তো দূরত্ব দূর হয় কিনা!
হালকা শীতের আমেজে আজ ছুটির দিনে রাজধানীতে রয়েছে গান, সিনেমাসহ নানা আয়োজন। জেনে নেওয়া যাক বাছাই কয়েকটি আয়োজনের কথা।
আর্মি সার্ভিস কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার খুলনায় জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহি...
বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। উদ্বোধনী কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাস...
নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন...
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে যাচ্ছেন। নতুন আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সৌদি আরব ও তুরস্ক...
ইসরায়েলকে সার্বক্ষণিক যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন বলেও জানান তিনি। গতকাল বৃহস্প...
পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ ৫ কোটি টাকার সরকারি জমি ব্যক্তির নামে ২০ কোটি টাকার জমির দলিলেও প্রশ্ন দলিলের ওপর সরকারি ফি আছে, তার সঙ্গে আছে কথিত ‘অফিস খরচ’। দলিল যত বড়, খরচও তত বেশি। হেবা, আমমোক্তারনামা কিংবা কাগজপত্রে ত্রুটি থাকলে চলে আ...
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Overview – 9528 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Article – 6137 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Summary – 4250 appeared first on দেশের কথা.
  পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার […]
  এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই […]
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক […]
প্রত্যেক টিন (টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) ধারীর জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি কেবল করযোগ্যতার মাঝেই সীমাবদ্ধ নয়। যে […]
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। […]
চট্টগ্রাম নগরীর শাহ আমানত খান (রাঃ) মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় ককটেল বহনকারী দুইজনকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত...
মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ছিনতাই হলে ভোগান্তিতে পড়তে হয় মালিককে। ফোনের সঙ্গে হারিয়ে যায় ব্যক্তিগত ছবি, যোগাযোগের নম্বরসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। সেই ফোন পুলিশের অভিযানে উদ্ধার হয়ে ফিরে পেলে ভুক্তভোগীর আনন্দও হয় অন...
‘ভাবি, আমি আর বাঁচতাম না, আমাকে এখান থেকে নিয়ে যান।’ হাসপাতালের বিছানায় শুয়ে বড় ভাইয়ের স্ত্রীকে এ কথা বলেছিলেন রাশেদা বেগম (২১)। সেই রাশেদা আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। হ...
টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকার গ্যাসের আগুন নিভিয়েও শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। যান্ত্রিক প্রক্রিয়ায় আগুন বন্ধ করার মাত্র সাত মিনিটের মাথায় ফের জ্বলে ওঠে আগুন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা চেষ্ট...
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৫১ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের টেকনাফের জ...