ভূতুড়ে প্রতিষ্ঠানে টিআর বরাদ্দ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ আদায় করা হয়েছে যার কোনো অস্তিত্বই নেই। এমন ভূতুড়ে প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দ দেখিয়ে টাকাও উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দুটি ভিন্ন ইউনিয়নে একই নামে পৃথক দুটি প্রকল্প দেখিয়ে দুই দফায় বরাদ্দ নেওয়া হলেও এর মাঝে একটি প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এদিকে সরকারি আর্থিক বিধি অনুযায়ী, টিআর প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা ৩০ জুনের মধ্যে শেষ না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষ...