শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মধ্যে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে নরেন্দ্র মোদি সরকার। শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে তার স্থলে নরেশ গাঙ্গওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জারি করা সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার পরিবর্তে নরেশ গাঙ্গওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এই রদবদল ছিল সরকারের বড় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ। এতে মোট ১৩টি নতুন নিয়োগ এবং চার কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গ...